ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর (পশ্চিম) কমিটির শপথ
নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বন্দর শাহী মসজিদ এলাকায় সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। বক্তব্যে তিনি বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ২০২৬ সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সেশনে কর্মীদের মানোন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতার পরিচয় দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব। এ সময় ইসমাঈল হোসেন রাকিব বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে থেকে একজন ছাত্র আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”
বক্তব্য পর্ব শেষে সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ জিহাদ হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ হাসিবুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাহাত হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইউসুফ আহমদ, দাওয়াহ সম্পাদক মুহা. নাঈম ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. তায়েফ হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা. ইবরাহীম রাফসান, অর্থ ও কল্যাণ সম্পাদক ঈসমাইল আব্দুল্লাহ সোয়াদ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ যুবায়ের হাসান, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, কলেজ সম্পাদক মুহাম্মাদ সাব্বির হোসাইন, স্কুল সম্পাদক মুহা. রাকিব গাজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ রেজাউল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নাইমুল ইসলাম জিদনী দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





































