বন্দরে আশার রোগমুক্তি কামনায় দোয়া
নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলর ও সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা আবুল কাউসার আশার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদীতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক সমিতির নেতা আবু সুফিয়ানের উদ্যোগে এ আয়োজনে অংশ নেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. মোস্তাকুর রহমান, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মো. লিটন, মো. জসিম, মনির হোসেন, আমির হোসেন, মো. তুষার, মো. ঈমন, মো. কাদির প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজরাদী বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার রোগমুক্তি কামনা করা হয়।





































