২৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪২, ২৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া থানার খিলমেহের এলাকার হযরত আলীর ছেলে সজীব (২৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কৈচাপুর কড়ইকান্দা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিব (২১), সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে অনিক আহম্মেদ (২০), শেরপুর জেলার শেরপুর সদর থানার মরিচপুরান এলাকার মো. আবু তালেবের ছেলে আব্দুল্লাহ আল রাফি হৃদয় (১৯), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দেওলা এলাকার শাহ জালাল উদ্দিনের ছেলে শাহ আব্দুল সামাদ (২০), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় ডিবিবিএল মাঠ এলাকার মো. শাহজাহান শেখের মেয়ে সিনথিয়া মনি (২৭), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট এলাকার মৃত লালচাঁনের ছেলে মো. সোহাগ (৩৫), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মজিবরের ছেলে রুবেল (২৯), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় সোনামিয়া মার্কেট সংলগ্ন এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জনি (৪০), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাপানিয়া এলাকার সেলিমের ছেলে মো. রিয়াজ (২৮), সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট সংলগ্ন বিডিডিএল মাঠ এলাকার সাহাব উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৪০), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মার্কুলী বাজার এলাকার ফজলুল হক ফজলুর ছেলে মো. আব্দুল আজিজ সাব্বির (২৮)।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক কেজি গাঁজা, ২১০ পুড়িয়া হেরোইন, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়