২৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ২৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে হোটেলে গ্যাস বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

সিদ্ধিরগঞ্জে হোটেলে গ্যাস বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি খাবারের হোটেলের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়