ইরানে হামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ইরানে হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
শুক্রবার (১৩ মার্চ) বাদজুম্মা জালকুড়ি বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা সদস্য আলহাজ্ব নেকবর আলী, বাবুল প্রধান, সভাপতি আলহাজ্ব শাকির আহাম্মেদ, সহ-সভাপতি মোবারক হোসেন, মিজানুর রহমান, আককাছ আলী, আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, ছাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ছমির উদ্দিন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, নেদায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
জাকির হোসেন বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল বর্বরভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘণ। পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল নেক্কার জনক ভাবে ইরানের স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”





































