নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে সিরাজুল মামুনের উঠান বৈঠক
নারায়ণগঞ্জ-৫ আসনের খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপিসহ ১০ সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন সোমবার (২ ফেব্রুয়ারি) শহরের নন্দিপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে এক উঠান বৈঠক করেছেন। বৈঠকটি নন্দিপাড়া ভুমি অফিসের পাশের মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজুল মামুন উপস্থিত জনতার বিভিন্ন প্রত্যাশা শুনেন এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জামায়াতের নারায়ণগঞ্জ সদর থানা পূর্ব সহ-সভাপতি আব্দুর রউফ, ১৪ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি ইদ্রিস আলী, খেলাফত মজলিসের ১৬ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বজলুর হক, ১৪ নং ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।





































