১৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৫৮, ১৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়