১৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫২, ১৪ মার্চ ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাদাত গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাদাত গ্রেপ্তার

বন্দরে ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টায় বন্দর থানার আলীনগরস্থ সাফওয়ান ও হামজা স্টোরের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার শাহাদাত হোসেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার হারুন অর রশীদ মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক রবিউল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(৩)২৬।
  
থানা পুলিশ জানায়, ধৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন দীর্ঘ দিন ধরে আলীনগর এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়