০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২০, ২ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৩ হাজার ৪৩০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে বন্দর থানার মাহামুদনগর এলাকার সুফি টিনশেড বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লা থানার উত্তর ইসদাইর গাবতলী মুসলিম ভিলা এলাকার মুসলিম উদ্দিন মিয়ার ছেলে রিফাত আহমেদ সুজয় (২৭) এবং বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার ফারুক মিয়ার ছেলে নয়ন (২৩)।

পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়