০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রকাশিত: ২২:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতির গুণগত পরিবর্তন ও সমাজ ব্যবস্থা বদলের প্রতীক ‘কাস্তে’: ইকবাল

রাজনীতির গুণগত পরিবর্তন ও সমাজ ব্যবস্থা বদলের প্রতীক ‘কাস্তে’: ইকবাল

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন বলেছেন, “দীর্ঘ দেড় যুগ পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতার দূর্নীতি দূর হওয়ার সম্ভাবনা এসেছে। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইকবাল হোসেন বক্তবলী, ধর্মগঞ্জ চটলারমাঠ, হরিহরপাড়া ও পঞ্চবটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

তিনি আরও বলেন, “আমি কৃষক, শ্রমিক ও গরীব মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী। নির্বাচনী প্রচারণার জন্য বিশাল ব্যয় করার সামর্থ্য নেই। আমি পায়ে হেঁটে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সবার দ্বারে যাচ্ছি। যারা কোটি কোটি টাকা খরচ করে প্রচারণা চালায়, তারা নির্বাচিত হয়ে জনগণের দিকে তাকায় না। বরং লুটপাট ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়েন। তাদের ভোট দিয়ে দুর্দশা বাড়াবেন না।”

ইকবাল হোসেন বিজয়ী হলে ফতুল্লার উন্নয়নে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, দখলকৃত খাল পুনরুদ্ধার, নারীদের নিরাপদ চলাচল ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায্যতা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন।

সর্বশেষ

জনপ্রিয়