২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৪, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “শহীদ জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন এবং যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের সন্তানের চেয়েও জনগণ ও দেশকে ভালোবেসেছেন, আমরা যারা এখন তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হিসেবে আছি, এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরাও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করার জন্য হাজারো সূর্যসন্তান জীবন দিয়েছে। পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। জনগণের সেই আস্থার সম্মান যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকার রক্ষা করতে পারে।”

সকলের কাছে সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা এই দেশের সন্তান। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা যেভাবে অতীতে লড়াই-সংগ্রাম করেছে, জীবনবাজি রেখেছে, আগামী দিনেও গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।”

সর্বশেষ

জনপ্রিয়