১৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১০, ১৮ মার্চ ২০২৬

শহীদ নগরে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শহীদ নগরে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় সাড়ে ৩শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সহযোগিতায় সামাজিক সংগঠন কণশাস এবং ‘আমরা শহীদ নগরবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে শহীদ নগর এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসাই মাসুদুজ্জামানের মূল লক্ষ্য। এই উদ্দেশ্য থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক চৌধুরী দিপু, কণশাসের সভাপতি মো. আলমগীর হোসেন, সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ তোফজ্জল হোসেন দেওয়ান, ‘আমরা শহীদ নগরবাসী’-এর আহ্বায়ক গোফরুন মাহমুদ হৃদয়সহ অন্যান্যরা।

সর্বশেষ

জনপ্রিয়