১৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ১৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে রোটার‌্যাক্ট ক্লাবের ঈদসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে রোটার‌্যাক্ট ক্লাবের ঈদসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে ঈদসামগ্রী  বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে শহরের কলেজ রোডে রোটারি ক্লাব অব ঢাকা নিউ সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটির যৌথ উদ্যোগে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি মনোয়ান হোসেন মনা, প্রদীপ চন্দ্র রায়, রাসেল আদিত্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করনে।

সাবেক সভাপতি শাহারিয়া হাসান শাকিল ও জুলেখা আক্তার জেরিন, সহসভাপতি কবির হোসেন, সদস্য রবিউল ইসলাম মাসুম, ঝিমি রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার শহরের জামতলার মাদ্রাসায়ে হজরত বেলালে (রা.) এতিম শিশুদের জন্য ইফতার ও রাতের খাবার আয়োজন এবং ঈদের পোশাক বিতরণ করা হয়। 

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সুলতান জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানবিক ও সামাজিক কার্যক্রম করে আসছি। এর মধ্যে এতিম শিশুদের জন্য ইফতার ও রাতের খাবার আয়োজন, ঈদের পোশাক বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ অন্যতম। এ ছাড়া দেশের প্রত্যন্ত এলাকায় কম্বল বিতরণ, বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, দুর্গা পূজার সময় শাড়ি-লুঙ্গি ও পোশাক বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের নিয়ে দিনব্যাপী ঢাকার ঐতিহাসিক ও বিনোদন স্থানগুলো ভ্রমণ, সেলাই মেশিন বিতরণ, রক্তদান কর্মসূচিসহ নানান কাজ করে আসছি।

ভবিষ্যতেও এমন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়