১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৩:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

৩০০ ফিটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত

৩০০ ফিটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় মাহমুদ হাসান নামে একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় একটি ট্রাক ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় কাঞ্চন সেতুগামী মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের পেছনের অংশে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়