সিদ্ধিরগঞ্জে জামায়েতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
সিদ্ধিরগঞ্জে জামায়েতের পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় একটি রেস্টুরেন্টে জামায়েতের সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাহবুব আলমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী হাবীবুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।





































