৪ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী খোকা মোল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা ব্যক্তিগত কারণ দেখিয়ে ৪ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা এই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।
প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সালাউদ্দিন খোকা মোল্লা কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান।
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার নেতাকর্মীরা এতদিন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তার ব্যানার-ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে। পরিবারের অনুরোধের কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।





































