১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ১০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মঙ্গলখালী গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) ও ব্রাহ্মণগাঁয়ের মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিমউদ্দিনের নেতৃত্বে এ অভিযানে মঙ্গলখালী গ্রামের একটি টিনসেড ঘরের ভেতরে একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তারেক আল মেহেদী।

সর্বশেষ

জনপ্রিয়