ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফতুল্লা থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত। শুক্রবার (১৩ মার্চ) ফতুল্লা আইসিএবি মিলনায়তনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এম. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি তাশফি মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক রায়হান সাগর, প্রশিক্ষণ সম্পাদক রায়হান ইসলাম রানা, দাওয়াহ সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচারসম্পাদক আশিক হোসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক আওলাদ হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক মাহমুদ ভাই, কওমী মাদরাসা সম্পাদক সাদমান হোসাইন সাদিব, আলিয়া মাদরাসা সম্পাদক আবু হানিফ সিকদার, কলেজ সম্পাদক রবিউল ইসলাম, স্কুল সম্পাদক আবির হাওলাদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক যোবায়ের আহমেদ ও কার্যনির্বাহী সদস্য ওসমান সিকদার।





































