০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় অভিযুক্তদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. হোসেন মিয়া (৪০) এবং মো. রিপন মিয়া (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়