০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ভিআইপিগিরি বন্ধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার অঞ্জন দাসের

ভিআইপিগিরি বন্ধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার অঞ্জন দাসের

গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ জিরো পয়েন্ট থেকে শিমরাইল পর্যন্ত এক বিশাল নির্বাচনী গণমিছিল পরিচালনা করেন।

মিছিলে শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, খেটে খাওয়া মানুষ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিল চলাকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শ্রমিক নিপীড়ন, ভোটাধিকার হরণ এবং ক্ষমতাসীনদের ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান চলছিল।

মিছিলে অঞ্জন দাস বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি সাধারণ মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনে ভিআইপিগিরি বন্ধ করে জনগণের সমান অধিকার নিশ্চিত করব। জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়।”

তিনি আরও বলেন, “আমি কোনো লুটেরা গোষ্ঠীর প্রতিনিধি নই। আমি শ্রমিক-মেহনতি মানুষের প্রতিনিধি। যারা রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝরায়, কারখানায় কাজ করে, বাজারে ন্যায্য দামে পণ্য কিনতে পারে না, আমি তাদের কণ্ঠস্বর। একটি সৎ, সাহসী ও আপসহীন বিকল্প চাইলে মাথাল মার্কায় ভোট দিন।”

সর্বশেষ

জনপ্রিয়