আশার নির্দেশনায় মান্নানের ধানের শীষের প্রচারণায় শিপলু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলুর নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম, রোমান, সাবেক আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম মিন্টু, সজিব, আমির, রিয়াদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক খোকন ভূঁইয়া।
৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি আব্দুল আলিম, সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক মো. সিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. রবিন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আরিফ শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।
১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক লিংকন, সহ-সভাপতি ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক রানা মিয়া, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শিশির আহাম্মেদ বাবু এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ওলি ফয়সালও কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































