০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-১

এবার ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থীও

এবার ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থীও

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূঁইয়ার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ওয়াসিম উদ্দিন বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন দিয়ে এবং তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।” একইসঙ্গে তিনি তার দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন।

এ সময় আসন্ন নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব আসলামসহ তার কর্মী-সমর্থকেরাও একাত্মতা প্রকাশ করেন।

এর আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়