০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ বিপুল ভোটে নির্বাচিত হবে: কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ বিপুল ভোটে নির্বাচিত হবে: কাসেমী

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনসহ সারাদেশে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমরা ১৯৪৭ ও ১৯৭১ সালে পরাজিত হইনি। ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনেও পরাজিত হইনি। ২০০৪ সালে বিএনপি-জমিয়ত জোট করে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মাত্র ৩৬ দিনের মাথায় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও আমরা পরাজিত হবো না।”

কাসেমী বলেন, “বিজয় শুধু মুখে বললে হবে না। এজন্য মাঠে কাজ করতে হবে। যে উৎসাহ আপনাদের মাঝে দেখছি, তা নির্বাচনের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। ১২ তারিখ সবাই একসঙ্গে বলবো—সিল মারো ভাই, সিল মারো, খেজুর গাছে সিল মারো।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও জমিয়ত নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়