০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

১২ নম্বর ওয়ার্ডে সিরাজুল মামুনের গণসংযোগ

১২ নম্বর ওয়ার্ডে সিরাজুল মামুনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন নাসিক ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইসদাইর বাজার থেকে শুরু করে ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের কথা শোনেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বেফাক জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, খেলাফত মজলিস মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিস জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম ও আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়