১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১৭ মার্চ ২০২৬

সাধারণ পাঠাগারের উদ্যোগে তল্লায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

সাধারণ পাঠাগারের উদ্যোগে তল্লায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সাধারণ পাঠাগারের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে তল্লা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ পাঠাগারের উপদেষ্টা শমসের আলী, সাবেক কাউন্সিলর মো. অহিদুল ইসলাম, সমাজসেবক মো. খুরশেদ আলম, সাবেক সভাপতি মঈন আহসান, প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন লাভলু, রেসাল উদ্দিন কেপটিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেইন, বদরুল আলম বাদল, তানভীর আহমেদ রাজীব, রবিন, কামরুল, সালেহিনসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. কুতুবউদ্দিন শাহীন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে এলাকার ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়