০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১১:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় অভিযুক্তের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (৫০)। তিনি রামারবাগ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়