০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২০

ফতুল্লায় ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, সদস্য মাখলেকুল মান্নান পায়েল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, সহ-সভাপতি সফিউর রহমান রাজ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার, প্রচার সম্পাদক তপু রহমান, সদস্য হানিফ শেখ, আবুল হেসেন খোকন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সদস্য মাজহারুল ইসলাম, মেস্তাক আল মামুন, মিছির আলী ও সোহরাব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়