০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিপক্ষ বসে নেই, গোপনে পরিকল্পনা করছে: কাসেমী

প্রতিপক্ষ বসে নেই, গোপনে পরিকল্পনা করছে: কাসেমী

বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “গত ১৭ বছর দেশে প্রকৃত গণতন্ত্র ছিল না। গণতন্ত্র কী- তা বুঝে নেওয়ার জন্য এখনই সঠিক সময়। এই সময়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না। আগামী ১২ তারিখ আমরা দেশকে কোন পথে নিতে চাই- সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। আমাদের যারা প্রতিপক্ষ, তারা বসে নেই। তারা গোপনে গোপনে পরিকল্পনা করছে যেন কোনোভাবেই বিএনপি ও জোট ক্ষমতায় আসতে না পারে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) কাশিপুর ৩ নম্বর ওয়ার্ডের মধ্য নরসিংপুর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মধ্য নরসিংপুর পঞ্চায়েত প্রধান বারেক মাতবর, জেলা ছাত্রদলের সাবেক নেতা সাইদুর রহমান, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ইকবাল, এনায়েতনগর যুবদলের সভাপতি মো. মনির, ছাত্রদল নেতা রিয়াদ দেওয়ান, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী রোজিনা আক্তারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনির কাসেমী আরও বলেন, “আমরা এখনও শত্রুমুক্ত হতে পারিনি। দুশমন আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, যা আমাদের জন্য অশনিসংকেতের চেয়েও ভয়াবহ। তাই ১২ তারিখের বিষয়ে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিলে সেই ভোট ধানের শীষে যুক্ত হবে এবং ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এতে দেশ একটি নিরাপদ ও স্থিতিশীল জায়গায় যাবে। সবাইকে আগামী ১২ তারিখ খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে।” 

এদিন তিনি কাউয়াপাড়া, শামসুল আলমের মোড়, দিগুলি পট্টি ও চর কাশিপুর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় রাস্তার দুই পাশে ব্যাপক উৎসুক জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে মুফতি মনির হোসাইন কাসেমীকে স্বাগত জানান।

সর্বশেষ

জনপ্রিয়