“উই আর ভলান্টিয়ার”-এর ইফতার মাহফিল
পবিত্র রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “উই আর ভলান্টিয়ার” (We Are Volunteers)-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সন্ধ্যায় চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ-এর আউটডোরে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
ইফতার মাহফিলে সংগঠনটির পরিচালক ও চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ-এর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোয়ান, বিকেএমইএর ডিরেক্টর নজরুল ইসলাম স্বপন। চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মামুন মিয়া প্রমুখ।





































