নাসিক ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আরিফ মীর
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও রাজনৈতিক কর্মী মোহাম্মদ আরিফ মীর। তিনি এর আগে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সংগঠনেও সক্রিয় ভূমিকা রাখছেন মীর বাড়ির সন্তান আরিফ মীর। নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সহসভাপতি হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
সামাজিক ক্ষেত্রেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি মীরপাড়া জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, মীরপাড়া পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মীরপাড়া যুব সমাজের অন্যতম সদস্য। সেইসাথে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন।
এছাড়াও বিভিন্ন সময় এলাকার উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন আরিফ মীর।
তিনি সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের মীরপাড়া, বাগপাড়া,বিজেএমসি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ত করে ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।





































