১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৯, ১৭ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ, শহীদ পরিবারকে সহায়তা

সিদ্ধিরগঞ্জে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ, শহীদ পরিবারকে সহায়তা

সিদ্ধিরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং জুলাই আন্দোলনে নিহত চার শহীদ পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর মজলিসে শূরার সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাস্টার জহুর আলম, ইসমাইল হোসেন, আতিকুর রহমান স্বপন, শাহীন মিয়া, ফারুক আহমেদ, হাফেজ শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে জুলাই আন্দোলনে নিহত সিদ্ধিরগঞ্জের চার শহীদ পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় শহীদ আল মামুন আমানত, শহীদ পারভেজ, শহীদ রুবেল ও শহীদ সজলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এবং ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সহ-সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

পরে সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা শাখার উদ্যোগে নাসিক ২ নম্বর ওয়ার্ড এলাকায় আরও পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সহ-সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তফা কামাল মাস্টার, জহুর আলম, সাজ্জাদ হোসেন শাহনেওয়াজ, আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়