১৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৪, ১৯ মার্চ ২০২৬

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।

এবারের আয়োজনের বিশেষ দিক ছিল—প্রকৃত উপকারভোগীদের সম্মান অক্ষুণ্ন রাখতে তাদের ঘরে ঘরে গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দেওয়া। কাশীপুরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা সরাসরি মানুষের দোরগোড়ায় গিয়ে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন।

এই উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকেই সংগঠনের এ মানবিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়