০৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫০, ৭ মার্চ ২০২৬

বন্দরে খেলাফত মজলিসের ইফতারে সিরাজুল মামুন

বন্দরে খেলাফত মজলিসের ইফতারে সিরাজুল মামুন

নারায়ণগঞ্জের বন্দরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) লক্ষ্মণখোলার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, বন্দর থানা পশ্চিম শাখা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব মজলিসের বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়