০৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১১, ৪ জুন ২০২৬

আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে ডুবে মারা গেছে শিশু দুই ভাই

আড়াইহাজারে নানাবাড়ির পুকুরে ডুবে মারা গেছে শিশু দুই ভাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়ির বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাত ও এগারো বছর বয়সী দুই শিশু মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

নিহতরা হলেন: পাশের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল ও আকিবুলের ছোটভাই সাফওয়ান।

আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে আসেন এ দুই সহোদর। দুপুর বারোটার দিকে নানাবাড়ির পুকুরে গোসল নামেন এ দুই ভাই। সাতার না জানায় দুʼজনই গভীরে তলিয়ে মারা যান।

স্বজনরা তাদের দেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সবজেল।

“পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত দিয়ে তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিয়ে যায়।”

সর্বশেষ

জনপ্রিয়