২৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৬, ২৫ মার্চ ২০২৬

মাসদাইরে প্রতিরোধ স্তম্ভ প্রাঙ্গণ-এ যুবশক্তির বৃক্ষরোপণ কর্মসূচি

মাসদাইরে প্রতিরোধ স্তম্ভ প্রাঙ্গণ-এ যুবশক্তির বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত প্রতিরোধ স্তম্ভ প্রাঙ্গণ-এ জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে। সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিরোধ স্তম্ভের চারপাশ পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির শোভা ও ফলজ গাছ রোপণ করেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, “জাতীয় স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। এগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং সবুজের সমারোহ বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় যুবশক্তি সবসময় দেশ গঠন ও পরিবেশ রক্ষায় সম্মুখ সারিতে থাকবে।”

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জারিফ অনন্ত বলেন, “প্রতিরোধ স্তম্ভের গুরুত্ব ও পবিত্রতা বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি তরুণ তাদের নিজ এলাকার স্মৃতিস্তম্ভ ও সামাজিক স্থাপনাগুলোর যত্নে এগিয়ে আসুক।”

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মো. রিফাত হোসাইন অন্তু, সোহাইল ইসলাম ইফতি, সাইফুল ইসলাম শাওন, সাফিন আহমেদসহ স্থানীয় সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি শেষ হয় পরিবেশ রক্ষার শপথ ও দোয়া পরিচালনার মাধ্যমে।

সর্বশেষ

জনপ্রিয়