১১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪৮, ১১ মার্চ ২০২৬

‘আমার নারায়ণগঞ্জ’ সুন্দর শহর গড়ার লক্ষ্যে কাজ করছে: আল আমিন

‘আমার নারায়ণগঞ্জ’ সুন্দর শহর গড়ার লক্ষ্যে কাজ করছে: আল আমিন

নারায়ণগঞ্জ ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে। সংগঠনটি নারায়ণগঞ্জকে নিজের মনে করে, আপন করে সবাইকে নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এজন্য তিনি সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে নারায়ণগঞ্জে বিভিন্ন দল, মত ও রাজনৈতিক ব্যক্তিবর্গ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আলেম সমাজ, ব্যবসায়ী মহলসহ সবাইকে নিয়ে একটি সুন্দর শহর গড়ার লক্ষ্যে কাজ করছেন। নির্বাচনের পরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, সরকারি দল হোক বা বিরোধী দল—সবাই এখন এক টেবিলে বসে বিভিন্ন কর্মসূচি ও প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এটি নারায়ণগঞ্জের সমৃদ্ধি ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রমাণ। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের সুন্দর রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছেন।

তিনি বলেন, ‘আমার নারায়ণগঞ্জ’ সংগঠন, মাসুদ ভাইসহ নারায়ণগঞ্জের যেকোনো ভালো ও ইতিবাচক উদ্যোগে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও পজিটিভ নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।
নাগরিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জ’র আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী,
বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার, সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, 
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, আফসানা আফরোজ বিভা হাসান, আয়েশা আক্তার দিনা, অসিত বরণ বিশ্বাস, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপ্রধান সনু রানী দাস, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মাহনগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য জাহিদুল হক দিপু।

সর্বশেষ

জনপ্রিয়