০৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০২, ৯ জুন ২০২৬

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সাংবাদিক বিদ্যুৎ এর অংশগ্রহণ 

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সাংবাদিক বিদ্যুৎ এর অংশগ্রহণ 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর আয়োজনে ‘Kids' Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালা শেষে দেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। মহাপরিচালক নিজ হাতে ২৫ জন সাংবাদিককে সনদ প্রদান করেন।

দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহাপরিচালকের কাছ থেকে সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মানবিক মূল্যবোধ গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিশুবান্ধব ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সম্প্রচার নীতিমালা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় শিশুদের বয়স উপযোগী কনটেন্ট, সাইবার সুরক্ষা এবং ইতিবাচক প্যারেন্টিংয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ

জনপ্রিয়