০৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ৯ জুন ২০২৬

আপডেট: ২০:২৭, ৯ জুন ২০২৬

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

মঙ্গলবার (৯ জুন) রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।

উপজেলা মিলনায়তন সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. মোমেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নিজামউদ্দিন, টি. আই. আরিফ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়