০৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৮, ৯ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার-৭

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার-৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে  ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গত সোমবার (৭ জুন) রাত থেকে বিভিন্ন সময়ে মিজমিজি, আইলপাড়া, সাহেবপাড়া ও উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রোস্তম আলী, বিজয় প্রকাশ মন্টু, আরিফ হোসেন, মিলন হোসেন, শান্ত, শ্রাবন্তী ও আবু তাহের বেংগাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তার হওয়া রোস্তম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৫টি মাদক মামলা ছাড়াও অপহরণ ও ধর্ষণের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়