০৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১০, ৯ জুন ২০২৬

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার -১

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার -১

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরশাদ ওরফে আসাদ (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। 

গত সোমবার (৮ জুন) রাত সাড়ে ৭টায় বন্দর বাসস্ট্যান্ডস্থ মেসার্স মুন ট্রেডিং এর সামনে পাঁকা রাস্তার উপর অভিমান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আরশাদ ওরফে আসাদ সুদূর লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার সাতারপাড়া এলাকার মৃত নূরজ্জামান পাটোয়ারী ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে আসছে। 

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক সুজন কুমার তালুকদার বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(৬)২৬। 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আরশাদ ওরফে আশরাফ ওরফে আসাদ দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে উল্লেখিত মাদক মামলায়  আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।  

সর্বশেষ

জনপ্রিয়