২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৪ সন্তানের জননী লাকি বেগমের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি।

নিহত লাকি বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার আলিম মিয়ার মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে পূর্ব হাজীপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বন্দর থানার পূর্ব হাজীপুর এলাকায় রিপন মিয়ার একতলা ভবনের দক্ষিণ পাশের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাকি বেগম। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লাশ উদ্ধারকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন জানান, “এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়